গাইবান্ধায় কাজ, খাদ্য ও সুচিকিৎসার দাবিতে বাসদের বিক্ষোভ মিছিল

কাজ -খাদ্য ও সুচিকিৎসার দাবিতে ঐক্যবদ্ধ হোন লড়াই সংগ্রাম গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিল করে বাসদ মার্কসবাদী জেলা শাখার পাঠচক্র ফোরাম।

বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।এসময় উপস্থিত ছিলেন বাসদ মার্কসবাদী জেলা শাখার পাঠচক্র ফোরামের সদস্য সচিব মনজুর আলম মিঠু ,সুন্দরগঞ্জ বাসদ মার্কসবাদী জেলা শাখার পাঠচক্র ফোরামের সাধারণ সম্পাদক কৃঞ্চচন্দ্র পাল ও সদস্য শামীমা আরা মিঠু প্রমূখ।

বন্যা সমস্যা স্থায়ী সমাধান ও দ্রুত সাধারণ অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর