প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ (বুধবার) দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রেস সচিব বলেন, দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীকে ইমরান খান ফোন করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়।
তিনি আরও জানান, দুই নেতা প্রথমে কুশলাদি বিনিময়ের পর ইমরান খান বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয় ইমরান খানের কাছে তুলে ধরেন।
প্রেস সচিব জানান, পাকিস্তানের প্রধারমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে দেশের বন্যা পরিস্থিতির কথাও জানতে চেয়েছেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি তুলে ধরেন।
বার্তাবাজার/এমকে