সাময়িক বরখাস্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম

রিজেন্ট হাসপাতাল এবং জেকেজির হেলথ কেয়ারের হাসপাতাল পরিচালনা ও নমুনা সংগ্রহের অনুমতি প্রদানের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর হাসপাতাল পরিচালককেও এবার সরিয়ে দেয়া হচ্ছে। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। নতুন মহাপরিচালক কবে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের উচ্চপর্যায়ে।

এর আগে সরিয়ে দেয়া হয়েছিলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে। মঙ্গলবার জদত্যাগ করেছেন মহাপরিচালক ডা আবুল কালাম আজাদ। এখন সরিয়ে দেয়া হচ্ছে অধিদপ্তরের হাসপতাল পরিচালক আমিনুল ইসলামকে।

সারা দিন মন্ত্রণালয়ের আলোচনায়, কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড ওয়ানের পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না, এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালকের নাম জানা গেলে, তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর