করোনার মধ্যে সৌদি থেকে ফিরলেন আরও ৪১৫ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরবে আটকে পড়া ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সকালে সৌদির দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদিফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর