ঝড়ে ঘরচাপায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত পোনে ১২ টার দিকে পজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝড়ে নিহতরা হলেন মৎসজীবি হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০), ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।

দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহারুন অর রশিদ সেলফোনে বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমন্ত অবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া গ্রামে তারা নতুন ঘর তুলেছেন।অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে নিহতরা। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
নিহত জোরায়েদ ও তানজিদ স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

এদিকে ঘর চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর