প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়।
এছাড়াও বর্তমানে বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন সায়েমা ওয়াজেদ হোসেন
সয়ামা হোসেন ছাড়াও আর তিনজন সিভিএফের দূত মনোনীত হয়েছেন। তারা হলেন- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা ও কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপ্নু।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ চার দূতকে সিভিএফে ভূমিকা রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
নতুন মনোনীত চার দূত প্রান্তিক জনগণ, জাতীয় সংসদ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করবেন। সিভিএফের পক্ষে চার দূত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বিকাশে প্রচারণা চালাবেন।
সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। অটিস্টিক শিশুদের নিয়ে তিনি বিশ্বব্যাপী কাজ করছেন।
বিশ্বে জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট সিভিএফ। বিশ্বের ৪৮টি দেশ সিভিএফের সদস্য। বাংলাদেশ চলতি বছর থেকে সিভিএফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে।
বার্তা বাজার / ডি.এস