ঈদুল আজহায় বন্ধ থাকবে মসজিদুল হারাম

আসন্ন আরাফাতের দিন ও ঈদুল আজহায় সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম বন্ধ থাকবে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

যার ফলে এবারের ঈদে মসজিদুল হারামে মুসল্লিরা প্রবেশ করতে পারবেন না।

হজবিষয়ক নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বিন ওয়াসল আল আহমাদি মঙ্গলবার বলেন, মসজিদুল হারাম ও তার বাইরের প্রাঙ্গণে নামাজ পড়া যাবে না। আরাফাতের বাসায় বসেই লোকজনকে রোজা ভাঙারও অনুরোধ করা হয়েছে।

সৌদি নিরাপত্তা কর্মকর্তারা বলেন, হাজীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। সবার আগে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

ওয়াসল আল আহমাদি জানান, কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই মসজিদুল হারামে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধের এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর