রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

রাজধানীর দক্ষিণখান এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

মঙ্গলবার রাত ৩টার দিকে দক্ষিণখানের আসিয়ান সিটিতে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে জানিয়েছে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত ৩ টার দিকে আসিয়ান সিটি ফাঁকা মাঠে ৪/৫ জন মাদক ব্যবসায়ীর উপস্থিতির খবর পেয়ে র‌্যাবের টহল টিম সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে একজন র‌্যাব সদস্য আহত হন। জবাবে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে রিপন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

র‌্যাব আরও জানায়, এসময় ঘটনাস্থল থেকে বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর