বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী ব্লকের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে স্থানীয়রা। সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের রাখাইন পাড়ার বড় বালিয়াতলী, ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী গ্রামে বেড়িবাঁধ ভেঙ্গে বসতভিটা, ব্যাবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব শতশত পরিবার। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে এই ভাঙ্গন কবলিত এলাকায় বেড়িবাঁধ নির্মাণ সহ বলাক স্থাপনের দাবী জানান।
মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ইতোমধ্যে নতুন করে দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে শতশত পরিবার বিলিনের পথে।বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের আঘাতে এই এলাকার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে বিভিন্ন ঘূর্ণিঝড়ে এবং জোয়ারের পানিতে জানমালসহ ফসলি জমির ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার শতশত পরিবার।
বার্তা বাজার / ডি.এস