দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ কোয়েল

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও নিসপালের দ্বিতীয় করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। তবে কোয়েলের মা দীপার রিপোর্ট পজিটিভ হলেও রঞ্জিত মল্লিকের নেগেটিভ এসেছে।

গত ১০ জুলাই কোয়েল মল্লিক নিজেই টুইট করে জানিয়েছিলেন যে, বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং এবং তার কভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এর পর থেকে সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সদ্য মা হয়েছেন কোয়েল। বাড়িতে প্রায় তিন মাসের সন্তান। তাকে নিয়েও সবাই উদ্বিগ্ন। এ প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী রানে এর আগে জানিয়েছেন, তিনি ও কোয়েল বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকলেও তাদের সন্তান আপাতত রয়েছে তার মা-বাবা অর্থাৎ কোয়েলের শ্বশুর-শাশুড়িই কাছে।

মল্লিক পরিবারের ১৭ জুলাই দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে কোয়েল, নিসপাল ও দীপা মল্লিকের রিপোর্ট ফের পজিটিভ এসেছে। তবে রঞ্জিতের কভিড নেগেটিভ। রঞ্জিতের সুস্থ হওয়ার খবরে অনেকেই চিন্তামুক্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর