রাজধানীতে টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি, দুর্ভোগে সাধারণ মানুষ

করোনা পরিস্থিতির মধ্যেই রাজধানীজুড়ে টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পনি জমে যাওয়ার দুর্ভোগে সাধারণ জনগন।

আজ (বুধবার) সকাল থেকেই অবিরাম বৃষ্টি হওয়ায় আগের দুই দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষ ও অফিসগামীদের।

গত সোমবার ও মঙ্গলবার রাজধানীর প্রায় সব এলাকাতেই বৃষ্টির কারণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। অলিগলি পেরিয়ে তলিয়ে যায় প্রধান সড়কও। অনেক স্থানে হাঁটু সমান পানি ডিঙিয়ে নগরবাসীকে যেতে হয় গন্তব্যে। পানি জমে যায় ঘরবাড়ি, অফিস-আদালত, দোকানপাটে। জলাবদ্ধতায় তিক্ত অভিজ্ঞতার কারণে নগরবাসীর দুর্ভোগ পরিণত হয় ক্ষোভে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর