বগুড়ায় দূর্বৃত্তদের দুই গ্রুপের মধ্য বন্দুকযুদ্ধে ৭ মামলার আসামী আল-আমিন শেখ ওরফে রাব্বি (৩৭) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় বগুড়া শহরের নুরানি মোড় সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়,বন্দুকযুদ্ধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, নিহত আমিন শেখ রাব্বি (৩৭) শহরের সুলতানগঞ্জ পাড়ার (ঘোনপাড়া) এলাকা খালেকুজ্জামান হেলালের ছেলে। তার নামে খুন,অস্ত্র,মাদক,হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ৭টি মামলা রয়েছে। ঘঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দু রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
বার্তা বাজার / ডি.এস