যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত দেশটিতে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছেন।
ট্রাম্প প্রশাসনের (সিডিসি) সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৭ দিনে গড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার করে!
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। দ্বিতীয় স্থানে ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন।
পুরো পৃথিবীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৮৮০ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৪১০ জন।
বার্তাবাজার/এমকে