বিজেএমসিকে ৮০ কোটি টাকা ঋণ দিল অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) ৮০ কোটি ৭৯ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। বন্ধ ঘোষিত সরকারি পাটকলশ্রমিকদের গত জুনের শেষ সপ্তাহের বকেয়া ও ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি পরিশোধের জন্য মজুরি পরিশোধের জন্য এ ঋণ বরাদ্দ দেয়া হয়।

সোমবার (২০ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া ৮০ কোটি ৭৯ লাখ টাকার মধ্যে শ্রমিকদের গত জুনের শেষ সপ্তাহের মজুরি বাবদ ১০ কোটি ৭৯ লাখ টাকা ও ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ ৭০ কোটি টাকা ব্যয় হবে। এই অর্থ শ্রমিকের বেতন-ভাতার বাইরে অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বিজেএমসিকে আগামী ২০ বছরে ৫ শতাংশ সুদে ষাণ্মাসিক কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে। সে জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণচুক্তি করতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) ঋণ বরাদ্দ পাওয়ার সংবাদ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিকদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই অর্থ পৌঁছে যাবে। তবে ৬০ দিনের নোটিশ মেয়াদের মজুরি বাবদ বরাদ্দ করা অর্থ শ্রমিকদের প্রাপ্যতার ভিত্তিতে দেওয়া হবে। সে ক্ষেত্রে যদি বাড়তি টাকা থাকে, তাহলে তা বন্ধ ঘোষিত পাটকলের শ্রমিকদের গ্র্যাচুইটি বা পিএফের সঙ্গে সমন্বয় করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর