ঢামেকের করোনা ইউনিটে গত ৪ দিনে ৩২ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত চারদিনে আরও ৩২ মারা গেছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলো ৮ জন। বাকি ২৪ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১৮ জুলাই থেকে ২১ জুলাই রাত সাড়ে ১২টা পর্যন্ত ৩২ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল। বাকি ২৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- ঢাকার চকবাজারের মো. তাহের আলী (৭০) কুমিল্লার মো. হানিফ মিয়া (৬৮) ঢাকার আনোয়ার মিয়া (৬০) ঢাকার মো. ইয়াকুব চৌধুরী (৭৩) ব্রাহ্মণবাড়িয়ার হাজি হাসু মিয়া (৮০) ঝালকাঠির মোছা. শারমীন আক্তার (২১), মুন্সীগঞ্জের মোছা. জোবাইদা বেগম (৮০) ও ফেনীর মোছা. তাসনিয়া আলম (২৫)। তারা সবাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর