মহামারী করনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়া ইসরায়েল সরকারের বিরোদ্ধে শ্লোগানে রাজপথে উত্তাল সমাবেশ করছে দেশটির নাগরিকরা। গত দু’সপ্তাহ ধরে, সমাজের বিভিন্ন অংশ থেকে উঠে আসা মানুষ তাদের পেশা ও আর্থিক সামর্থ্য নির্বিশেষে রাস্তায় নেমেছেন৷
ইসরায়েলের রাজপথ মুখর হয়ে আছে করোনা সংক্রমণ রোধে সরকারের ব্যর্থতার পাশাপাশি আর্থিক মন্দার বিরুদ্ধেও৷ সোমবার, এই প্রতিবাদে শিক্ষক, ছোট ব্যবসায়ী, সমাজকর্মীদের পাশাপাশি নার্সরাও যোগ দেন৷
প্রতিবাদী জনতার মত, বর্তমান সরকার নাগরিকদের অশ্রদ্ধা করছে৷ সরকারের সাথে সংশ্লিষ্ট সবাই সরে যাক, তা না চাইলেও নেতানিয়াহুকে আর রাষ্ট্রনেতা হিসাবে দেখতে চান না তারা৷
বার্তাবাজার/এসজে