এক সহকর্মীকে ধর্ষণ ও আরও একজনকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক উপস্থাপক অ্যাডওয়ার্ড হেনরির নামে। গর সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আদালতে এ ব্যাপারে মামলা করেছেন ফক্স বিজনেস-এর সাবেক সহযোগী প্রযোজক জেনিফার এক্সহার্ট এবং চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ক্যাথি অ্যারিউ
অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এক নারীকে হাতকড়া পরিয়ে হোটেলের ভেতর ধর্ষণের অভিযোগ ওঠার পর গত ১ জুলাই হেনরিকে চাকরিচ্যুত করা হয়। সেই নাম প্রকাশ না করা কর্মী হলেন এক্সহার্ট নিজেই।
এদিকে ক্যাথির অভিযোগ, হেনরির হাতে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। এমনকি ফক্স নিউজের আরো কয়েকজনের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ারও অভিযোগ করেছেন তিনি।
তবে ফক্স নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেহেতু এ ধরনের অভিযোগ উঠেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে হেনরি ২০১০ সালে বিয়ে করেছেন। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বার্তাবাজার/এসজে