সিলগালা করা হয়নি আলোচিত শাহাবউদ্দিন মেডিকেল

রাজধানীর অভিজাত গুলশানের আলোচিত শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালটি সিলগালা করে দেয়ার কথা জানিয়েছিল র‍্যাব। কিন্তু সেটি বন্ধ করা হয়নি। হাসপাতালটিতে চিকিৎসাধীন অনেক রোগী চলে গেলেও নতুন করে মঙ্গলবার (২১ জুলাই) আবারও নতুন রোগী ভর্তি হতে দেখা গিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ মঙ্গলবার রাতে জানান, কিছু বিষয় বিবেচনা করে হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত আর চুড়ান্ত করা হয়নি।

অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব রোববারই জানিয়েছিল, ভর্তি রোগীরা চলে গেলে ৫০০ শয্যার হাসপাতালটি সিলগালা করে দেওয়া হবে। তারপর রোগীদেরও চলে যেতে দেখা গিয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর