চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ তিন মাধক ব্যবসায়ীকে ধাওয়া করে ফেন্সিডিলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে তার নির্বাচনী এলাকা শিবগঞ্জের সোনামসজিদ সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এই ঘটনাটে ঘটে।
আতক্কৃত ৩ জন হলেন, উপজেলার কালীগঞ্জ বাবলাবোনা এলাকার মো. মরফুল (৪০) এবং সদর উপজেলার মহারাজপুরের আনোয়ার হোসেন (২৫) ও মো. ইব্রাহীম (২৮)।
জানা যায়, বিশেষ কাজে উপজেলার চককীর্তি গিয়েছিলেন তিনি। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার সময় তার গাড়িতে থাকা একজনকে পাইলিং মোড়ে নামিয়ে দেয়ার সময় লক্ষ্য করেন একটি ইজিবাইক দ্রুত গতিতে চলে যাচ্ছে। সেখানে একজন লোক ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছে। সেটা শুনে তিনি ইজিবাইকটি ধাওয়া করে আটক করেন। তখন সেখানে থাকা ৩ জনের কাছ থেকে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। পরে তাদেরকে মাদকসহ শিবগঞ্জ থানায় সোপোর্দ করেন।
এ বিষয়ে এমপি সামিল উদ্দীন আহমদ জানান, ইজিবাইকটিতে মরফুল নামের একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁরা সবাই মাদক ব্যবসায়ী। আটক করার সময় একজন পালিয়ে যান। মরফুলের কাছে তাঁরা মাদকের এক লাখ টাকা পাবে বলে জানান। এ জন্য তাঁরা তাঁকে ধরে নিয়ে যাচ্ছিলেন।
শিবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জিন্নাত আরা জানান, আটক করা তিন ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/এসজে