রাবণই প্রথম আকাশ পথে ভ্রমণকারী: শ্রীলংকার বিমান মন্ত্রণালয়

হিন্দুদের মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্র রাবণকে আকাশপথে পৃথিবীর প্রথম ভ্রমণকারী হিসাবে দাবী করছে শ্রীলংকার বেসামরিক বিমান মন্ত্রণালয়। একইসাথে তারা এই সত্যতার পক্ষে আগামী পাঁচ বছরের মাঝে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জও দেয়। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এই খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলে হয়, রামায়ণে রাবণকে খল নায়ক হিসাবে প্রকাশ করা হলেও শ্রীলঙ্কানরা তাকে নায়ক হিসাবে দেখে। সেইসাথে তাকে একজন দক্ষ শাসক হিসাবেও তারা মনে করে। মহাকাব্য অনুযায়ী ৫ হাজার বছর আগে লঙ্কা থেকে নিজের পুষ্পক রথে চড়ে ভারতে এসেছিলেন রাবণ।

সেই ঘটনাকে সত্য হিসাবে প্রমাণ করতে শ্রীলঙ্কার সাধারণ নাগরিকদের কাছে যদি কোনো নথি বা প্রমাণ থাকে তাহলে তা দেশটির বিমান মন্ত্রণালয়ে জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। এর জন্য গৃহীত প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘মহারাজ রাবণ এবং প্রাচীনকালে আকাশপথে অধুনালুপ্ত যাত্রাপথ’।

শ্রীলঙ্কার বেসামরিক বিমান মন্ত্রণালয়ের ভাইস চেয়ারম্যান শশী দন-তুঙ্গে বলেন, ‘মহারাজ রাবণ একজন ক্ষণজন্মা প্রতিভা ছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি আকাশে উড়েছিলেন। তিনি ছিলেন নভোশ্চর। শুধু পৌরাণিক কাহিনী নয়, এটা সত্যি কথা। এই বিষয়ে সবিস্তারে গবেষণার প্রয়োজন রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এই তত্ত্ব প্রমাণ করব।’

জানা যায়, যথেষ্ট তথ্য ও প্রমাণ জমা হলে তার ভিত্তিতে দেশটির ঐতিহাসিক স্থানগুলিতে রাবনের আকাশযাত্রার ঘটনা প্রমাণ করতে গবেষণা চালাবে প্রত্মতাত্বিক অধিদফতর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর