আষাঢ়ের তীব্রতার সাথে সাথে দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, ভাঙ্গছে নদী। এমন পরিস্থিতিতে পানি বন্ধী হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি এর ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন মুন্না।
তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বন্যার পানিতে আটকে পরা এলাকায় ঘুরে ঘুরে প্রায় দুই শত পরিবারের মাঝে ১০ কেজি চাল,১ লিটার তেল,১ কেজি ডাল ও অন্যান্য সামগ্রী এবং পানি বিশুদ্ধ করন ট্যাবলেট সহ ত্রান সহায়তা প্রদান করেন।

শাহাদাত হোসেন মুন্না বলেন, দেশে করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে নতুন করে শুরু হলো বন্যা। এক দিকে যেমন করোনা নিয়ে লড়াই, অন্যদিকে নদী ভাঙ্গনের সাথে সাথে বন্যার মতো ভয়ঙ্কর পরিস্থিতি। এমন দূর্যোগের সময় দেখা গিয়েছে মানুষের বেঁচে থাকার নতুন লড়াই। তাদের সহায়তায় সরকারের একার পক্ষে সম্ভব নয়।
সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করবো তারা যেন সরকারের পাশাপাশি মানুষের সহায়তায় এগিয়ে আসে। তাহলে আমাদের সকল দুর্ভিক্ষ জয় করে সফল একটি রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
বার্তা বাজার/ এস.আর