কষ্টের জীবনের অবসান হলো নমিতার

জরাজীর্ণ কুড়ে ঘরে কষ্টের জীবনের অবসান হলো মৌলভী চা বাগানের শ্রমিক নমিতা বুনার্জির। আজ থেকে বসবাস করবেন তার স্বপ্নের পাকা ঘরে। প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মৌলভী চা বাগানের এ শ্রমিককে ঘরটি মৌলভীবাজার সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নির্মাণ করে দেয়া হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ঘরটির হস্তান্তরের মাধ্যমে চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় সঠিকভাবে প্রকল্পটি পরিচালনা শুরু করায় উপজেলা নির্বাহী অফিসার (সদর) ও তার টিমের সকলকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, গৃহহীন একটি মানুষ ঘর পাবে এটা অবশ্যই যেমন তার জন্য আনন্দের তেমনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর সঠিক বাস্তবায়ন করাটাও আনন্দের।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর