ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চান চীনের প্রেসিডেন্ট

এবার ফিলিস্তিনের-ইসরাইল দ্বন্ধের বিষয়ে নিজের মতামত জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২০ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে টেলিফনে আলাপকালে তিনি জানান, মধ্যপ্রাচ্যের এই সঙ্কটে চীন দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে। তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চান।

সঙ্কট সমাধানের জন্য সমমর্যাদার ভিত্তিতে তিনি উভয়পক্ষকে সংলাপ এবং আলোচনায় বসার আহ্বান জানান। ফিলিস্তিন ইস্যুতে চীন ব্যাপকভিত্তিতে সুষ্ঠু এবং টেকসই সমাধানের ব্যাপারে প্রচার চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন শি জিনপিং। ফিলিস্তিন ইস্যুকে মধ্যপ্রাচ্যের মূল সমস্যা হিসেবে অভিহিত করেন তিনি।

এ সময় করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সহায়তা এবং ফিলিস্তিন ইস্যুতে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান মাহমুদ আব্বাস। একই সঙ্গে চীনকে ফিলিস্তিনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর