করোনা কালে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অতিদরিদ্র স্থানীয় অসহায় জনসাধারনের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ২ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ও হ্লেদা স্কুল মাঠে এসব সেলাই মেশিন বিতরন করা হয়।
২ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান জানান, চলমান এই মহামারীতে কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও সেন্টমার্টিন ইউনিয়নের ৭ জন নারীকে দর্জি কাজের জন্য মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরন কালে বিজিবি অধিনায়ক বলেন, এই মহামারিতে অভাবের তাড়নায় মানুষ চোরাকারবারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই যাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে তারা নিজে সেলাই কাজ করে পরিবারের হাল ধরতে পারবে। পাশাপাশি বাকীরাও অপরাধ থেকে ফিরে এসে এদের কাছে সৎ পথে রোজগারের শিক্ষা গ্রহন করবে বলে আমি আশাবাদী।
বার্তা বাজার / ডি.এস