ঝিানইদহে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয় হতে বাজার তদারকি করা হয়। এসময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বাজারে ড্যাপ সারের সরকার নির্ধারিত মূল্য ১৬ টাকা কেজি এর পরিবর্তে ২৫ টাকা কেজি মূল্যে এবং বাংলা ড্যাপ ৩৪ টাকা কেজি মূল্যে বিক্রয় করার অপরাধে রশিদ ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং জিয়ানগর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চায়ের দোকানে ভিড় কমাতে বেঞ্চ সরিয়ে ফেলতে ও সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর