মুজিববর্ষ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ডরমেটরী চত্বরে এ গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, ড. মোঃ আবু হেনা মোস্তাফা জামাল, ড. মোঃ মফিজুর রহমান, ড. মোঃ রকিবুল ইসলাম, ড. সুধাংশু কুমার বিশ্বাস ও ড. মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ অ্যারাবিয়ান খেজুরের চারা উৎপাদন করা হয়। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে এবং ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে ১২০০ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপন করা হবে বলে জানা গেছে।
বার্তা বাজার / ডি.এস