বগুড়ার সোনাতলায় দেবরের লাঠির আঘাতে মাজেদা বেগম (৫০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার নওদা বগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজেদা একই গ্রামের ভ্যান চালক মোফাজ্জল হোসেনের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার বিকেলে বৃষ্টি শুরু হলে মোফাজ্জলের ঘরের চাল থেকে বৃষ্টির পানি তার ছোট ভাই তালেবের সীমানায় পড়ে। এ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তালেব খড় শুকানো লাঠি দিয়ে ভাবি মাজেদার পেটে আঘাত করে। এতে মাজেদা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন বার্তা বাজারকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরপরই তালেব ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
বার্তা বাজার / ডি.এস