টেকনাফ সীমান্তে ৪০ হাজার বেওয়ারিশ ইয়াব উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৩৯ হাজার ৬৮০ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে ২ বিজিবি ব্যাটালিয়ন। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদী সংলগ্ন ছ্যুরিখাল মুচনী লবন মাঠ এলাকা হতে এসব মাদক উদ্ধার করা হয়।

২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবা আমদানির গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌছে। কিছুক্ষনপর ৩ জন ব্যক্তি সীমান্ত পাড়ি দিয়ে লবনের মাঠের দিকে আসতে দেখে জওয়াদের ধাওয়ার মুখে তারা লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে একটি পরিত্যাক্ত বস্তা উদ্ধার করে তার অভ্যন্তরে থাকা ৩৯ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

উদ্ধারকৃত মাদক পরবর্তীতে বিনষ্টকরণের জন্য ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি’র এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর