প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আইন ও সংসদ বিভাগের সচিব নরেন দাস। আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
এর আগে গত ৫ জুলাই তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা করে ৭ জুলাই জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারবর্গকে গভীর সমবেদন জ্ঞাপন করেছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বার্তাবাজার/এসজে