দোকান খোলা রেখে জরিমানা গুনলেন করোনা রোগী

ফরিদপুরের বোয়ালমারীতে আশরাফুজ্জামান ফটু নামে করোনা আক্রান্ত এক ব্যবসায়ী লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌর বাজারের স্টেশন রোডে ‘আমেনা এন্টারপ্রাইজ’ নামে ওই ব্যবসায়ীর একটি টিনের দোকান রয়েছে। তিনি গত ১৫ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৬ জুলাই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর ওই দিনই তার বাড়ি লকডাউন করার পরও তিনি লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখেন। পরে গোপন খবরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯/২৭১ ধারা মোতাবেক তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর