ইউরোপীয় ইউনিয়ন থেকে ইতালিরও বের হয়ে যাওয়ার গুঞ্জন

ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজ দেশ ইতালিকে বের করে আনার ছক কষে এগিয়ে যাচ্ছেন গিয়ানলুইগি প্যারাগন নামে দেশটির জনপ্রিয় এক সিনেটর। তিনি একজন সাবেক টিভি সাংবাদিক। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে এই এজেন্ডা বাস্তবায়নে তিনি গত সোমবার (২০ জুলাই) সাক্ষাত করেছেন ব্রেক্সিটের স্রষ্টা নাইজেল ফারাজের সঙ্গে।

তার পরিকল্পনামতে এই সপ্তাহের শেষের দিকেই ইতালিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনা বা ইতালিএক্সিট’র লক্ষ্যে নতুন দলও গঠন করতে পারেন।

গিয়ানলুইগি প্যারাগন বলেছেন, অন্য দেশগুলোকে আর আমাদেরকে ব্লাকমেইল করতে দিতে পারি না, যা ইতালির মহান আভিজাত্যের জন্য ক্ষতিকর। তিনি আরো বলেন, করোনা মহামারি যে অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করেছে তার সমাধান করতে পারে শুধু বৃটেনের মতো বাস্তব একটি সার্বভৌম রাষ্ট্র। সূত্র- রয়টার্স।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর