পাবনায় নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনায় নিখোঁজের ৫ দিন পর আব্দুল খালেক খাঁন (৪৬) নামের এক ব্যক্তির মৃতদেহ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলের দিকে পাবনার আটঘরিয়ার উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি ইছামতি নদী থেকে তার অর্ধগলিত উদ্ধার করা হয়।

নিহত খালেক সদর উপজেলার বরামপুর হাজিরহাট এলাকার শামসুদ্দিন খাঁর ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, আটঘরিয়া উপজেলার চৌকিবাড়িগ্রামের ইছামতি নদীতে এলাকাবাসী একটি মৃতদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের ভাই খলিলুর রহমান ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করেন।

পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন যে, কে বা কারা তাকে হত্যার পর নদীতে ফেলে রেখে যায়। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর