জামালপুরের সরিষাবাড়ীতে বানভাসি মানুষের পাশে দাড়িয়েছে সেবামূলক সংস্থা ‘আলোর পথে’। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার পোগলদিঘা ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বন্যা কবলিত দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সবার সহযোগিতায় নৌকা যোগে বানভাসি মানুষের বাড়ী বাড়ী গিয়ে আলোর পথের সদস্যরা পৌঁছে দিয়েছে শুকনো খাবার৷
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা ফাতেনুর রহমান মিশু, সংস্থার পক্ষে আশিকুর রহমান রিমেল, নাঈম হাসান, মাশরাফি মর্তুজা পলিন, তৌহিদুল ইসলাম তাওহিদ।
এসময় সংস্থার প্রতিষ্ঠাতা ফাতেনুর রহমান মিশু বলেন, আমাদের সকলের সহযোগিতায় আমরা সমান্য হলেও বন্যাদুর্গত মানুষের পাশে দাড়াতে পেরেছি৷ আর এই ভয়াবহ বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতা করার জন্য বিত্তশালীদের কাছে অনুরোধ করছি। আমাদের পাশাপাশি আপনারাও এগিয়ে আসেন। আর যদি কেউ সেবামূলক সংস্থা আলোর পথে সহোযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সংস্থার ফোন নাম্বারঃ ০১৯৩৬৫৫৮৬৩২, ০১৯৪৬৪৭৩৬৯৯।
বার্তা বাজার / ডি.এস