সরকারি প্রকল্পে ১ হাজার টাকায় একটা চামচ

একনেকে অনুমোদনকৃত ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকা। এই প্রকল্পে একটি চামচের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা, মশলার বাটির দাম ২ হাজার টাকা।

গত ১৪ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রকল্পটির অনুমোদন দেয়। অথচ নিয়মানুযায়ী কয়েকটি হাত ঘুরলেও অনুমোদনের আগ পর্যন্ত কেউই এ নিয়ে কথা বলেননি। সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর এবার নড়েচেড়ে বসেছেন সংশ্লিষ্ট সবাই।

সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর ক্ষুদ্ধ হয়ে পরিকল্পনামন্ত্রী জানান, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। জড়িতদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার পক্ষেতো আর সব প্রকল্পের সব পৃষ্ঠা উল্টে দেখা সম্ভব না।

এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। গঠিত একটি তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। কৃষিমন্ত্রী বলেছেন, ঠিকাদারসহ অনিয়মের সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। তদন্তের পর প্রয়োজনে নতুন করে প্রকল্প প্রস্তুত করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর