সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সন্তানসহ করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি জেহাদুল ইসলাম তার শিশু সন্তান জাইন আব্দুল্লাহসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ কর্মকর্তা মো. হুমায়ন কবীর এর সত্যতা নিশ্চিত করেছেন।

জেহাদুল ইসলাম সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। সেচ্ছায় তিনি সপরিবারে রোববার (১৯ জুলাই) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে মঙ্গলবার বিকেলে পরীক্ষায় সাংবাদিক জেহাদুল ইসলাম ও তাঁর ছেলের রিপোর্ট পজেটিভ আসে।

করোনা নিশ্চিত হওয়ার আগ থেকেই তিনি নিজ বাসায় কোরেন্টাইন হন। জেহাদুল ইসলাম করোনা মোকাবেলায় মানষিকভাবে প্রস্তত রয়েছেন। তিনি সুস্থতার জন্য সহকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর