কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি’কে সভাপতি এবং ব্যবসায়ী তাজ উদ্দিন শাহিনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসান স্বাক্ষরিত স্মারক নং-০০.০১.০০০০.৩২১.১৪.১৯-৫৪৭/১(৬) তারিখ-১৬জুলাই এর চিঠিতে এ কমিটি পুনর্গঠনের বিষয় নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কবি জসীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন মুক্তা, সদস্য পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা বেগম শিপা, ব্যবসায়ী নুরুল করিম শাহজাহান, সিরাজপুর পিএল একাডেমীর সিনিয়র শিক্ষক এনায়েত উল্যাহ, চাকুরীজীবি আনোয়ার শাহাদাৎ রিয়াজ ও ব্যবসায়ী আশরাফুল আলম।
বার্তা বাজার / ডি.এস