লন্ডনে প্রকাশ্যে দুই বাংলাদেশি কিশোরকে কুপিয়েছে কৃষ্ণাঙ্গরা

লন্ডনের ক্লিসি অঞ্চলের ওয়েলেসলে স্ট্রিটে দুই বাংলাদেশি নীরিহ কিশোরকে প্রক্যাশ্যে কুপিয়েছে কৃষ্ণাঙ্গ যুবকদের একটি দল। গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকাল সাড়ে তিনিটার দিকে এই নারকীয় ঘটনা ঘটেছে বলে খবরে জানিয়েছে বৃটেনের গণমাধ্যম ইউকে নিউজ ইন পিকচারস (ইউকেনিপ)।

প্রকাশিত খবরে হামলার শিকার দু’জনের নাম-পরিচয় জানানো হয়নি। তাদেরকে শুধুমাত্র কিশোর হিসাবেই পরিচয় করানো হয়েছে। ওই দুই বাংলাদেশি কিশোর নিজেদের বাসা থেকে বের হওয়া মাত্রই তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

খবরে প্রকাশিত ভিডিওতে আরও দেখা যায়, রাস্তায় হামলার শিকার দুই কিশোরের রক্তমাখা জামাকাপড় পড়ে আছে। ছোপছোপ রক্তের দাগ রয়েছে সেখানে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, কিশোরেরা বাসা থেকে বের হওয়ার পরপরই তাদের উপর হামলা করা হয়।

পুলিশ জানায়, বেলা ৩টা ৪৯ মিনিটের দিকে তারা মারামারির খবর পান। দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর