আগামী ৪ বছরে টানা চার ক্রিকেট বিশ্বকাপ!

করোনার থাবায় এশিয়া কাপের পর এবার পিছিয়ে গেল টি-টুয়েন্টি বিশ্বকাপ। যা কখনো আশা করেননি ক্রিকেটপ্রেমীরা। তবে তাদের জন্য সুসংবাদও আছে। আগামী ৪ বছরে টানা ৪টি ক্রিকেট বিশ্বকাপ উপভোগ করতে পারবেন তারা!

সাধারণত বিশ্বকাপ আসে ৪ বছর পর একবার। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মেলে বিশ্ব আসরের। ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে সেই নিয়মই থাকছে।

তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ২ বছর পরপর অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সে হিসাবেই চলতি বছরের পর ২০২২ সালে আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এক বছর পিছিয়ে আগামী বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৪ নভেম্বর হবে আসরের ফাইনাল। এরপর ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে হবে পূর্বনির্ধারিত টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৩ নভেম্বর হবে এই বিশ্বকাপের ফাইনাল।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২৬ নভেম্বর হবে আসরের ফাইনাল ম্যাচ।

এরপর ২০২৪ সালেই আবারো আয়োজিত হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপিতে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর