পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান মাস্ক না পড়া পথচারীদের নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের তেঁতুলিয়া বাস স্ট্যান্ড এলাকার এলজিইডি ভবনের সামনে আগত রিক্সা-ভ্যান, মটরসাইকেল,বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন ও পথচারীদের সাংসদ ডেকে তাদের প্রথমে জিজ্ঞাসা করেন কেন মাস্ক পরেনি তারা। এরপর সতর্ক বার্তা দিয়ে তিনি মাস্ক পরিয়ে দেন।
আমেনা বেগম (৫৫) নামে বৃদ্ধা রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছিল সাংসদ মজাহারুল হক প্রধান তাকে ডেকে নিয়ে মাস্ক না পড়ার কারন জানতে চাইলে আমনা বেগম বলেন মাস্ক কেনার টাকা নাই। সাংসদ মাস্ক পড়িয়ে দিয়ে তাকে আর্থিক সহযােগিতাও দিলেন। স্থানীয় পথচারীরা সাংসদকে রাস্তায় মাস্ক পরাতে দেখে কিছুটা হতবাক।
ফিরােজ হােসেন নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা আজ পঞ্চগড়বাসীকে করােনা নিয়ে সচেতন করতে রাস্তায় নেমেছে। আমাকে মাস্ক পরানাের সময় মনে হলাে এরকম সংসদ সদস্য আমাদের প্রয়ােজন। আমি সাংসদ এর সামনে ওয়াদা করলাম আর কখনা মাস্ক না পরে বাড়ি হতে বের হবােনা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (সদর সার্কেল), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তােয়াবুর রহমান সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা করােনা প্রতিরােধ কমিটির আয়ােজনে সাংসদ এসব মাস্ক বিতরণ করেন। করােনায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পড়াতে করােনা প্রতিরাধ কমিটির এই উদ্যোগ।
এই কর্মসূচির মাধ্যমে সাংসদ পথচারীদের কড়া সতর্ক করছেন। মাস্ক বিতরনের সাথে সাথে মাইকিং করে সাংসদ জেলার পথচারীদের স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করেন।
এরপর পঞ্চগড়ের জনগন মাস্ক পরে বাড়ি হতে বের না হলে জেলা প্রশাসনের সহযােগিতায় আইন প্রয়ােগকারী সংস্থাগুলাের মাধ্যমে জরিমানার আওতায় নিয়ে আসা হবে বলে জানায় সাংসদ।
বার্তা বাজার / ডি.এস