অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লালমনিরহাটে আসা হলোনা বিপ্লবের

আব্দুর রহিম বিপ্লব(১৯) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন এর তেলিপাড়া গ্রামের মৃত মোহসিন আলীর ছেলে।

গাজীপুরের কাপাসিয়া থেকে লালমনিরহাটে আসার পথে টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পরে বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর শুভুল্যা মধ্যপাড়া জামে মসজিদ এর ইমাম মো ইয়াহিয়ার বাড়িতে অবস্থান করছে।

শুভুল্যা মধ্যপাড়া জামে মসজিদ এর ইমাম মো ইয়াহিয়া বার্তা বাজারকে জানান,অচেতন অবস্থায় মসজিদের বারান্দায় তাকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসি।তারপর নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে আমাকে বলে তার বাড়ি লালমনিরহাটের মহেন্দ্রনগরের তেলিপাড়া তে।সে শারীরিক ভাবে খুবই দূর্বল,চলাচল করতে পারছে না।

ভুক্তভোগী আব্দুর রহিম বিপ্লব জানায়,আমার চাচাতো ভাই গাজীপুরের আকিজ গ্রুপের কোম্পানিতে চাকরি করে। রাতে ওর গাড়িতে আমি বাড়ি আসতাম।কিন্তু রাত ১২ টা বেজে গেলেও তার গাড়ি না আসলে আমি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারহাটের এক চাচার সাথে বাসে করে টাঙ্গাইলের শুভুল্যা মধ্যপাড়া জামে মসজিদে আসি। সেখানে বিশ্রাম নেয়ার সময় আমি ঘুমিয়ে গেলে সেই ব্যক্তি আমার সাথে থাকা দশ হাজার টাকা, একটি নতুন মোবাইল ফোন ও আমার ব্যাগের নতুন কাপড়গুলো নিয়ে উধাও হয়ে যায়। জ্ঞান ফিরলে আমি দেখি আমার শরীরে কোন শক্তি নাই। ইমাম সাহেব আমাকে সেখান থেকে নিয়ে বাড়িতে আনেন।এখন আমার কাছে কিছুই নাই।আমি সেই ব্যক্তির নাম জানিনা তবে চাপারহাট বাজারের পাশে বাড়ি এতটুকু জানি এবং দেখলে চিনতে পারবো।

বিষয়টি বিপ্লবের পরিবারে জানালে তার মামি জানান,আমরা শীঘ্রই তাকে বাড়িতে আনার ব্যবস্থা করছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর