করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।
আজ মঙ্গলবার(২১ জুলাই) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়- ১. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আসা সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।
২. সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসা সেবা গ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/কে.জে.পি