হেফাজত ইসলামের আমির আহমদ শফী বার্ধক্যজনিত নানা জটিলতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি হয়েছেন। পরে গতকাল সোমবার চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন বলে জানান তার ছেলে আনাস মাদানী।
আনাস মাদানী গণমাধ্যমকে জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে চেকআপ করাতে হাসপাতালে আনা হয়েছে।
এর আগে, ৭ জুন অত্যন্ত অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।
বার্তাবাজার/কে.জে.পি