লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন বড়বাড়ী ইউনিয়নের ধরলা তীরবর্তী কলাখাওয়া ও বিদ্যাবাগীস গ্রামের মূল রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হলে ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল হক মিঠু নিজ উদ্যেগে গ্রামবাসীকে নিয়ে বাঁধ নির্মান করছেন। এই বাঁধ নির্মানের ফলে ভোগান্তি কমবে দুই গ্রামের অন্তত দশ হাজার মানুষের।
মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামীলীগ নেতা এস এম আশরাফুল হক মিঠু
রাস্তাটি রক্ষার্থে নিজ উদ্যোগে গ্রামবাসীকে সাথে নিয়ে বাঁধ নির্মান করছেন।
এ বিষয়ে এলাকাবাসী সাথে কথা বললে কলাখাওয়া গ্রামের শেফালী বেগম ও বেলাল হোসেন জানান, নিয়মিত বাজার করা, জরুরী প্রয়োজনে হাসপাতাল যাওয়া সহ সকল ক্ষেত্রেই তারা এই রাস্তাটিই ব্যাবহার করে। প্রত্যেক বছরে বন্যা পরবর্তী সময়ে এই রাস্তাটি ধরলা নদীর ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যায়।
কৃষক আব্দুল হামিদ বলেন, মিঠু ভাইয়ের সহযোগিতায় বাঁধ নির্মান করে রাস্তাটি রক্ষার চেষ্ঠা করছি আমরা তবে সরকারীভাবে বাঁধ নির্মান করলে প্রতি বছর আর আমাদের এই ভোগান্তিতে পড়তে হবে না।
এবিষয়ে আওয়ামী লীগ নেতা আশরাফুল হক মিঠু বলেন, ২০১৭ সালের বন্যায় এই রাস্তাটি একবারেই ধরলায় মিশে যাওয়ার উপক্রম হলে আমি নিজ উদ্যেগে মাটির বস্তা ফেলে রাস্তাটি সংস্কার করি। এবারেও প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারনে রাস্তাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁধ নির্মান করছি। আমি আশা করি এখানে সরকারীভাবে বাঁধ নির্মান করলে দুই গ্রামের দশ হাজার মানুষের ভোগান্তি কমবে।
এ বিষয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদেরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করেননি।
বার্তাবাজার/এমকে