৫ দিনের রিমান্ডে সাহাবুদ্দিন মেডিকেলের এমডিসহ ৩ কর্মকর্তা

করোনা পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ ৩ কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আদালতে তোলা হলে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গতকাল সোমবার (২০ জুলাই) রাতে রাজধানী গুলশানের এক হোটেল থেকে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, গুলশান থানায় র‌্যাব-১ এর দায়ের করা মামলায় ফয়সালকে গ্রেফতার করা হয়ছে। সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতারসহ এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর