পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে মিরাজ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শালাবহান ইউনিয়নের খেরকীডাঙ্গী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিরাজ ওই এলাকার ডাবলু রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক সময় খেলার ছলে সবার অগোচরে বাড়ির পুকুরের ধারে চলে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে মিরাজের মরদেহ ভাসতে দেখে তারা। পরে বাড়ির লোকজনের সহায়তায় মিরাজকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, পুকুরের পানিতে ডুবে শিশু মিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এমকে