টাঙ্গাইলে গম বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মঙ্গলাবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহা সড়কে ঘারিন্দা বাইপাস মোড়ে গম বোঝাই একটি ট্রাক উল্টে আক্তার হোসেন(৪০) নামে এক চালক নিহত হয়েছে।

তিনি বগুড়া দুপচাচিয়া উপজেলার শহরতলী গ্রামের মৃত হোসেন এর ছেলে। আহত হয়েছেন ট্রাকের হেলপার আসাদুল (৫০) তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার জানায়, ঢাকা থেকে (ঢাকা মেট্রো ৬-১৪-১৯৭০) একটি ট্রাক গম বোঝাই করে বগুড়ার উদ্দেশে রওনা দিলে ঢাকা টাঙ্গাইল মহা সড়কে ঘারিন্দা বাইপাসের কাছাকাছি এলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকের ভিতর চালক আটকে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর