নান্দাইল চৌরাস্তায় আহম্মেদ ট্রেডার্সের শুভ উদ্বোধন

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় বিভিন্ন ব্র্যান্ডের অটো, গ্যাস ও ডিজেল চালিত গাড়ী বিক্রয়ে মেসার্স আহম্মেদ ট্রেডার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। নান্দাইল চৌরাস্তার তাড়াইল মোড়ে উক্ত ট্রেডার্সে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এর শুভ সূচনা করা হয়েছে।

উক্ত ট্রেডার্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেডার্সের মালিক জসিম আহম্মেদ সেন্টুর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, নান্দাইল প্রেসকাবের সাধারন সম্পাদক এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, মার্কেটের মালিক কামরুজ্জামান ভূইঁয়া মানিক, আওয়ামীলীগ নেতা দুলাল মিয়া, সার ব্যবসায়ী রুকন উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উক্ত ট্রেডার্সে বিভিন্ন ব্যান্ডের অটোরিক্সা, ডিজেল চালিত গাড়ী, সিএনজি গ্যাস চালিত গাড়ী নগদ ও সহজ কিস্তিতে বিক্রি করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর