দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় এগিয়ে এলো সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মৌলভী আবুল হাশেম আহমেদ আলিম মাদ্রাসা’র ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী’র চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ(এমপি)। মন্ত্রী ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তার মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন।

দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে।

জানা গেছে, তাজনিম জাহান সাম্মীর দূরারোগ্য ব্যধিতে আক্রান্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে, খবরটি দেখে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজেই ওই শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এরপর মঙ্গলবার (২১ জুলাই) সকালে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে ওই শিক্ষার্থী সাম্মী’র জ্যাঠার কাছে ৫০ হাজার টাকার একটি চেক হস্তন্তর করেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা।

এবিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি) জানান,সাম্মীর অসুস্থতার বিষয়ে জানতে পেরে মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হয়েছে।প্রয়োজনে শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় আরো আর্থিক সহযোগিতা করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর