পুরস্কারের ৯ কোটি টাকা দান করলেন গ্রেটা

জলবায়ু আন্দোলন নিয়ে আলোচিত সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ পর্তুগালের একটি মানবাধিকার সংগঠনের কাছ থেকে পাওয়া ১ মিলিয়ন ইউরো সমমূল্যের পুরস্কারের পুরো অর্থ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকা) মানুষের কল্যাণে দান করে দিয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, সুইডিশ কিশোরী গ্রেটা অতীতে যত পুরস্কার পেয়েছেন- এই পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় অংকের। কিন্তু এই বিপুল অর্থের পুরোটাই দান করে দিলেন গ্রেটা।

এদিকে গেল সোমবার অনলাইনে এক ভিডিওবার্তার গ্রেটা বলেন, পুরস্কারের এই অর্থ আমার কল্পনার চেয়েও বেশি। এ পুরস্কারের পুরো অর্থ আমার ফাউন্ডেশনের মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত সংকটে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য কাজ করা বিভিন্ন সংস্থ এবং প্রকল্পগুলোতে দান করা হবে।

উল্লেখ্য, পর্তুগালের গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত হয়েছেন এই সুইডিশ কিশোরী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর