ঈদে ট্রেন বাড়ানো হবে না: রেলমন্ত্রী

বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, আসন্ন ঈদুল আজহায়ও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। করোনা পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার(২১ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনের শহরতলি প্লাটফরমে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

রেলপথমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে, ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দিই। তা হলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করব না।

রেলমন্ত্রী আরও বলেন, যে যেখানে অবস্থান করছেন, সেখান থেকেই এবার ঈদ উৎসব পালন করুন। এ দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দিই।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর